Description

নবীজির প্রতি ভালোবাসা—কী, কেন, কীভাবে?

নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্ললামের প্রতি ভালোবাসার কথা আমরা সবাই বলি, কিন্তু আমরা কি আসলেই জানি এ ভালোবাসার দাবি কী? কেন তাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসা ঈমানের পূর্ণতার জন্য শর্ত? আর কেমনই-বা হওয়া উচিত সেই ভালোবাসার প্রকৃত রূপ?
তাত্ত্বিক আলোচনা এড়িয়ে সাবলীল ভাষায় উদাহরণের মাধ্যমে এ বিষয়গুলোই আলোচনা করা হয়েছে বইটিতে।
• নবীজির প্রতি ভালোবাসার সঠিক সংজ্ঞা এবং ঈমানের সাথে এর সম্পর্ক
• কুরআন-সুন্নাহভিত্তিক প্রমাণ ও ভারসাম্যপূর্ণ দিকনির্দেশনা
• সাহাবায়ে কেরাম ও সালাফদের জীবন থেকে এ ভালোবাসার অনন্য দৃষ্টান্ত
• আমাদের জীবনে এ ভালোবাসার বাস্তব প্রকাশ কেমন হওয়া উচিত এবং কীভাবে তা বাস্তবায়ন করা যেতে পারে
বিষয়গুলো পাঠকদের মাঝে শুধু মুখের কথা হিসেবে ‘নবীজির প্রতি ভালোবাসা’ নয়, বরং প্রকৃত ভালোবাসা লালন করতে এবং জীবনের প্রতিটি পরতে নববী আদর্শ ধারণ করতে সহায়ক হবে ইনশাআল্লাহ।

খিলাফাহ—ইসলামী শাসনব্যবস্থা

খিলাফাহ—এমন একটি শব্দ, যার ভেতর লুকিয়ে আছে মুসলিম উম্মাহর সামগ্রিক সভ্যতার রূপরেখা। আজকের যুগে আমরা নানা বাদ-মতবাদ ও তন্ত্র-তত্ত্বের ভিড়ে মানবতার সমাধান খুঁজছি। কেউ-বা এসবের সাথে ইসলামের ছিটেফোঁটা রঙ মিশিয়ে ‘ইসলামাইজেশন’-এর নামে ইসলামী শাসনব্যবস্থার আধুনিক রূপরেখা কায়েমের প্রচেষ্টায় ব্যস্ত।

“খিলাফাহ : ইসলামী শাসনব্যবস্থা” বইটিতে এসব প্রচেষ্টার বদলে উঠে এসেছে কুরআন, হাদিস, সাহাবায়ে কেরামের আমল, বুঝ ও নির্দেশনার আলোকে ইসলামের স্বকীয় শাসনব্যবস্থার মূলনীতি ও কার্যপ্রক্রিয়ার প্রাঞ্জল আলোচনা। কীভাবে রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকার হিসেবে খুলাফায়ে রশিদিন জগতের সবচেয়ে ন্যায়, মানবিক, উদার, শান্তিপূর্ণ ও জনকল্যাণমূলক শাসনব্যবস্থা সুসংহত করেছেন—ইলমি তুরাসের আলোকে এরই প্রামাণ্য উপস্থাপনা গ্রন্থিত করেছেন বিশিষ্ট ইতিহাসবিদ উস্তায ইমরান রাইহান।

এটি কেবল ইতিহাস নয়; এক দিশারি—যা আজকের পাঠককে ফিরিয়ে নিয়ে যাবে প্রকৃত সমাধানের পথে। ইসলামের আদি-অকৃত্রিম-স্বকীয় সিস্টেম, খিলাফাহর ছায়াতলে, ইনশাআল্লাহ।

Additional information

Author

,

Translator

ঈশিত্ব জাহান, শারিকা হাসান

Editor

,

Publication

Edition

1st Published, 2025

Binding

হার্ডকাভার, পেপারব্যাক

Total Page

440

Language

বাংলা

Reviews

There are no reviews yet.

Be the first to review “খিলাফাহ ও নবীজির প্রতি ভালোবাসা”

Your email address will not be published. Required fields are marked *