Description
A Lantern in Her Window—
সারাহ নামের এক তরুণী গল্প। জীবনের ঝড়-তুফানের ভেতর দিয়ে চলা এক যাত্রী “সারাহ”।
কখনও আবেগের উত্থান-পতন, কখনও আত্মার গভীর দ্বন্দ্ব—নিজের নফসের সাথে লড়াই, শয়তানের অবিরাম ফিসফিসানি…
এই সবকিছুর মাঝেই সারাহ খুঁজে ফেরে শান্তি, উদ্দেশ্য আর আল্লাহর সান্নিধ্য।
তার এই যাত্রায় একটি লণ্ঠন যেন তার অবলম্বন—নূরের প্রতীক, আল্লাহর হিদায়াতের দিশারি।
অন্ধকারের ভেতরেও সে আলো খুঁজে বেড়ায়, কখনো লেখে “Lantern Letters”—তার অন্তরের কথামালা, ভালোবাসা আর আল্লাহর নূরে ভরা আত্মিক চিঠি।
সারাহর এই গল্প আসলে আমাদের সবার গল্প—অন্ধকার আর আলো পেরিয়ে, সত্যিকারের সুখের সন্ধানে, আল্লাহর হিদায়াতের আলোয় ফেরার গল্প।
একটি সফল রামাদান ডায়েরি
এই রামাদানই যদি আপনার জীবনের শেষ রামাদান হয়?
কোনও গ্যারান্টি আছে কি যে আগামী বছরের রামাদান আমরা পাবো?
এখনই সময় রামাদানকে কাজে লাগানোর জন্য প্রস্তুতি নেয়ার।
কেমন হবে যদি আপনার রামাদানকে গুছিয়ে দেওয়ার জন্য একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ খুব শীঘ্রই আপনার হাতে পৌঁছে যায়?
`কীভাবে রামাদানের প্রস্তুতি গ্রহণ করবো? কোন বই পড়বো আর কোথায় রামাদানের কোর্স করব?’ — এই প্রশ্নগুলো নিয়ে আপনাকে আর বিভিন্ন জায়গায় হাতড়ে বেড়াতে হবে না। “একটি সফল রামাদান ডায়েরি” বইটাই আপনার রামাদানের নির্ভরযোগ্য সঙ্গী হবে। আল্লাহ রহম করলে, এখন থেকে আপনার হাতের মুঠোয় থাকবে প্রতি বছরের রামাদানে সফল হওয়ার সবগুলো উপকরণ।
একটি সফল রামাদান ডায়েরি” বইটিতে পাবেন—
🔘 রামাদান শুরুর আগে থেকেই প্রস্তুতির বিস্তারিত গাইডলাইন, অর্থাৎ রজব এবং শা’বান মাসের পূর্ণাঙ্গ প্রস্তুতি
🔘 রামাদান শুরু হলে পুরো ৩০ দিনে সফল হওয়ার পূর্ণাংগ রোডম্যাপ
🔘 রামাদানের ৩০ দিনের জন্য ৩০টি কুরআন তাদাব্বুর এক্সারসাইজ
🔘 লাইলাতুল কদর তালাশে সফল হওয়ার আলাদা পরিকল্পনা
🔘 রামাদান সংক্রান্ত গুরুত্বপূর্ণ কুরআনের আয়াতগুলো এক নজরে
🔘 রামাদান সংক্রান্ত প্রসিদ্ধ হাদিসগুলো এক নজরে
🔘 রামাদানের প্রসিদ্ধ দুয়াগুলো এক নজরে
🔘 রামাদানের বেসিক ফিকহ এক নজরে
🔘 বিভিন্ন বাস্তব সম্মত পরিস্থিতিতে রামাদানে সফল হওয়ার প্রো-টিপস
(ব্যস্ত গৃহিণী, ব্যস্ত কর্মজীবী, অসুস্থ ব্যক্তি, বোনদের মাসের বিশেষ সময়ের জন্য রামাদান পরিকল্পনা ইত্যাদি ইত্যাদি)
🔘 রামাদান থিমের হৃদয়গ্রাহী কিছু গল্প













Reviews
There are no reviews yet.