Availability: In Stock

ফিলিস্তিন : এক পবিত্র নগরের গল্প

SKU: JB_73727537

Original price was: 235.00৳ .Current price is: 188.00৳ .

ফিলিস্তিন : এক পব...

Description

শৈশবের দিনগুলো ডানা মেলা পাখির মতো স্বাধীন। এই সময়টাতে শিশুরা যা দেখে, যা শোনে—তা-ই তাদের মনে চিরস্থায়ী দাগ কেটে যায়। ফিলিস্তিন এমন এক জনপদ, যার সাথে আমাদের বিশ্বাসের শিকড় জড়িয়ে আছে। অথচ আমরা আমাদের সন্তানদের কাছে এই বরকতময় ভূমির কথা পৌঁছে দিতে প্রায়ই পিছিয়ে থাকি। মাসজিদ আল আকসা, যেখান থেকে নবিজি (সা.) মিরাজে গিয়েছিলেন, সেই পবিত্র মাটির ইতিহাস আমাদের সন্তানদের জানানো এখন সময়ের দাবি।

‘ফিলিস্তিন : এক পবিত্র নগরের গল্প’ বইটিতে জাহিদ হাসান ভাইয়া সহজ-সরল ও মায়াবী ভাষার বুননে শিশুদের হাতে তুলে দিয়েছেন ফিলিস্তিনের এক জীবন্ত চিত্রপট। বইটির প্রতিটি পাতায় ফুটিয়ে তোলা হয়েছে সেই পুণ্যভূমির মহিমা, যা শিশুদের হৃদয়ে মাসজিদ আল আকসার প্রতি এক পরম মমত্ববোধ ও ভালোবাসা জাগ্রত করবে। সাথে থাকা বর্ণিল ও চমৎকার সব ছবি শিশুদের পড়ার জগতকে আরও জীবন্ত ও আনন্দময় করে তুলবে। সোনামণিদের ঈমানি ভিত্তি মজবুত করতে এবং ইতিহাসের সঠিক পাঠ দিতে এই বইটি প্রতিটি মুসলিম পরিবারের জন্য এক অনন্য উপহার।

 

 

Additional information

Author

Publication

Edition

1st published, 2026

ISBN

978-984-29109-7-5

Binding

পেপারব্যাক

Total Page

72

Language

বাংলা

Reviews

There are no reviews yet.

Be the first to review “ফিলিস্তিন : এক পবিত্র নগরের গল্প”

Your email address will not be published. Required fields are marked *