Description

প্রোটেক্টিভ প্যারেন্টিং

আপনি কি নিশ্চিত, আপনার সন্তান নিরাপদ? কোথাও কোনোরকম খারাপ স্পর্শ বা যৌন হয়রানির শিকার হচ্ছে না?
প্রশ্নটা অস্বস্তিকর, কিন্তু সচেতন বাবা-মায়ের জন্য সময়ের সবচেয়ে জরুরি প্রশ্ন। কারণ বাস্তবতা হলো, শিশুদের প্রতি অনাকাঙ্ক্ষিত আচরণ ও হয়রানির ঘটনা দিন দিন বেড়েই চলেছে—আর অনেক ক্ষেত্রেই তা ঘটে পরিচিত পরিসরের ভেতরেই।
“প্রোটেক্টিভ প্যারেন্টিং” এই অস্বস্তিকর বাস্তবতাকে শুধু চোখে আঙুল দিয়েই দেখিয়ে দেয় না, বরং সেই সাথে অভিভাবকদের সামনে তুলে ধরে—কীভাবে সচেতনতা, প্রস্তুতি ও সঠিক শিক্ষার মাধ্যমে সন্তানকে আগেভাগেই সুরক্ষিত করা যায়।
কোন বয়সে কীভাবে সন্তানকে বিষয়গুলো বোঝাতে হবে, কীভাবে এমন সম্পর্ক গড়ে তুলতে হবে, যাতে সে নির্ভয়ে সব কথা বলতে পারে, কীভাবে চেনা ঝুঁকির আগাম লক্ষণগুলো এবং কী করতে হবে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই যায়—সবকিছুই এখানে উপস্থাপিত হয়েছে সহজ, বাস্তবসম্মত ও প্রায়োগিক রূপে।
এটি এমন এক গাইড, যা এই সময়ের প্রতিটি সচেতন অভিভাবকের হাতে থাকা জরুরি। কারণ, বিপদ থেকে সুরক্ষার প্রথম দাবিই হলো, সচেতনতা।

গুড টাচ ব্যাড টাচ

সব স্পর্শ এক রকম নয়। কিছু স্পর্শ ভালোবাসার, আবার কিছু স্পর্শ অস্বস্তির—যা বলা দরকার, জানা দরকার।
“গুড টাচ ব্যাড টাচ” বইটি ছোটোদের জন্য এমন এক বন্ধুর মতো, যে গল্পের ছলে শেখায়—নিজের শরীরকে চেনা, নিরাপদ থাকা, আর প্রয়োজন হলে সাহস করে “না” বলতে পারা।

রঙিন ছবি সমৃদ্ধ গল্প, সহজ ভাষা আর বাস্তব জীবনের উদাহরণে ভরা এ বই শিশুকে করে তুলবে সচেতন, আত্মবিশ্বাসী ও সুরক্ষিত ইনশাআল্লাহ।

আর অভিভাবকদের জন্য এটি হতে পারে একটি নির্ভরযোগ্য সহায়িকা, যার মাধ্যমে খুব সহজেই সন্তানের সঙ্গে শুরু করা যায় সবচেয়ে জরুরি আলোচনাটি।

Additional information

Author

Editor

Publication

,

Edition

1st published, 2026

Binding

হার্ডকাভার, পেপারব্যাক

Total Page

220

Language

বাংলা

Reviews

There are no reviews yet.

Be the first to review “সন্তান নিরাপত্তা প্যারেন্টিং প্যাকেজ”

Your email address will not be published. Required fields are marked *