Description
মানবজাতি তার অস্তিত্বের গভীরে চিরন্তন কিছু প্রশ্ন বহন করে—আমি কে, কে আমাকে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করা হয়েছে, কোথা থেকে এসেছি এবং কোথায় ফিরে যাব। এসব প্রশ্নের উত্তর অনিশ্চিত হলে মানুষের চিন্তা, নৈতিকতা ও জীবনদর্শন অস্থির হয়ে পড়ে। পশ্চিমা আধুনিকতা এই অনিশ্চয়তাকেই ভিত্তি করেছে, যেখানে সত্য, মূল্যবোধ ও নৈতিকতা পরিবর্তনশীল।
এর বিপরীতে ইসলামি আকিদা স্থায়ী ও স্রষ্টাপ্রদত্ত সত্যের ওপর প্রতিষ্ঠিত। এখানে নৈতিকতা ও সত্য মানুষের তৈরি নয়; বরং আল্লাহ নির্ধারিত সর্বজনীন বিধান। ড. উমর সুলাইমান আল-আশকারের ‘আকিদা সিরিজ ১ থেকে ৭ খণ্ড’ এর মদ্ধ্যে এই সত্যকে গভীরভাবে উপস্থাপন করে এবং দেখায় যে, মানুষের পরিবর্তনশীল চিন্তা সত্যের মানদণ্ড হতে পারে না। আকিদা সিরিজ ১ থেকে ৭ খণ্ড সিরিজের লক্ষ্য হলো পাঠকের চিন্তার পুনর্গঠন করা, যাতে তারা বুঝতে পারে, সত্যের চূড়ান্ত উৎস আল্লাহ, এবং ইসলামি আকিদা সকল যুগ, সমাজ ও মানুষের জন্য প্রাসঙ্গিক ও জীবনদায়ী। আমরা আশা করি, এই সিরিজ বাংলা-ভাষাভাষী পাঠকদের মধ্যে সত্যের আলো জ্বালাবে এবং তাদের জীবনে নৈতিক দৃঢ়তা ও দিকনির্দেশনা দেবে।
শায়খ উমর সুলাইমান আল-আশকার ১৯৪০ সালে ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন। তিনি জর্ডান বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ (ইসলামী আইন) অনুষদের অধ্যাপক ছিলেন। এর আগে তিনি জর্ডানের আল-জারকা বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে তাঁর পরিবার সৌদি আরবের মদিনায় স্থানান্তরিত হলে তিনি ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনায় ভর্তি হন এবং সেখান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি কায়রোর আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রি লাভ করেন। শায়খ বিন বাজ ও শায়খ আলবানিসহ বহু খ্যাতিমান আলেমের ছাত্র ছিলেন তিনি।
আকিদা সিরিজ ১ থেকে ৭ খণ্ড এর বইগুলো হল-
১ম খণ্ডঃ আল্লাহ (পেজ সংখ্যা: ৪৫২ ; প্রাইজ: ৭৫০৳)
২য় খণ্ডঃ ফেরেশতা (পেজ সংখ্যা: ১৩৬ ; প্রাইজ: ২৭০৳)
৩য় খণ্ডঃ নবি-রাসুল ও আসমানি কিতাব (পেজ সংখ্যা: ৩৮৪ ; প্রাইজ: ৬৫০৳)
৪র্থ খণ্ডঃ তাকদির (পেজ সংখ্যা: ১৩৬ ; প্রাইজ: ২৭০৳)
৫ম খণ্ডঃ মৃত্যু থেকে পুনরুত্থান (পেজ সংখ্যা: ৩৩৬ ; প্রাইজ: ৬৩০৳)
৬ষ্ঠ খণ্ডঃ পুনরুত্থান থেকে অনন্ত জীবন (পেজ সংখ্যা: ৩৫২ ; প্রাইজ: ৬৪০৳)
৭ম খণ্ডঃ জান্নাত ও জাহান্নাম (পেজ সংখ্যা: ৩৬৮ ; প্রাইজ: ৬৫০৳)













Reviews
There are no reviews yet.