Description
‘সালাত : উম্মাহর ঐক্য’ গ্রন্থটি সালাতের মাসআলা-মাসায়িল নিয়ে একটি বিস্তৃত আলোচনা, যেখানে ইসলামের বিভিন্ন ফিকহি মতকে যথাযথ সম্মান ও গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হয়েছে। এতে জুমহুরের (সর্বাধিক সংখ্যাগরিষ্ঠ) মতকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি বিভিন্ন মতের দলিলনির্ভর ব্যাখ্যাও প্রদান করা হয়েছে।এ বইয়ের বিশেষত্ব হলো, এতে প্রতিটি ফিকহি মতের প্রতি সম্মান ও সহনশীলতা প্রদর্শন করা হয়েছে, যা মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বৃদ্ধিতে সহায়ক। সেই সাথে অত্র ভূখণ্ডের প্রচলিত মাজহাবের অনুসরণে দলিলসহ সহজ ভাষায় মাসআলা-মাসায়িল বিশ্লেষণ করায় বইটি শুধু নামাজের মাসআলা-মাসায়িল জানার জন্য নয়; বরং এটি মুসলিম উম্মাহর ঐক্য সুদৃঢ় করতে এক অভিন্ন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।যারা সালাতের মাসআলা-মাসায়িল সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে চান, এবং একইসাথে মুসলিম সমাজে ঐকমত্য ও সহমর্মিতার বার্তা ছড়াতে চান, তাদের জন্য ‘সালাত : উম্মাহর ঐক্য’ একটি অমূল্য সম্পদ হবে ইন শা আল্লাহ।













Reviews
There are no reviews yet.