Description
২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলনের পর নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার আমলে সংঘটিত গুমের প্রকৃত চিত্র উদ্ঘাটনের উদ্যোগ নেয়। ২৭ আগস্ট ২০২৪ তারিখে সরকার এস.আর.ও. নং ২৯৮-আইন/২০২৪ এর মাধ্যমে ৫ সদস্যবিশিষ্ট একটি গুম-সংক্রান্ত তদন্ত কমিশন গঠন করে। পরে ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে (এস.আর.ও. নং ৩১২-আইন/২০২৪) কমিশনের কাঠামো অপরিবর্তিত রেখে কিছু ধারা সংশোধন করা হয়। কমিশনের দায়িত্ব ছিল ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়কালে সংঘটিত সকল বলপূর্বক গুমের ঘটনা অনুসন্ধান, সংশ্লিষ্ট ব্যক্তি ও সংস্থাকে চিহ্নিত করা এবং ভবিষ্যতে বলপূর্বক গুম প্রতিরোধে আইনি সংস্কারের সুপারিশ প্রদান করা।
কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, এবং সদস্য বিচারপতি মোঃ ফরিদ আহমেদ শিবলী, মানবাধিকার কর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাবিলা ইদ্রিস ও মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন।
কমিশন ১৪ ডিসেম্বর ২০২৪ তারিখে প্রথম অন্তর্বর্তী প্রতিবেদন, ৪ জুন ২০২৫ তারিখে দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন এবং ৪ জানুয়ারি ২০২৬ তারিখে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। এই প্রতিবেদন শুধু বাংলাদেশের জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল হয়ে থাকবে।





Reviews
There are no reviews yet.