Description

সমকালীন প্রকাশনের পাঠকপ্রিয় সিরিজ ‘তিনিই আমার রব’।

অত্যন্ত প্রাঞ্জল ও হৃদয়গ্রাহী ভাষায় আসমাউল হুসনার অর্থ ও ব্যাখ্যা, মুমিন-জীবনে আল্লাহ তাআলার নামের প্রভাব এবং নামের দাবি অনুযায়ী আমাদের করণীয় আমলগুলো তুলে ধরেছেন। হাজারো পাঠক ‘তিনিই আমার রব’ সিরিজের মাধ্যমে আল্লাহর পরিচয় লাভ করে দ্বীনে ফিরেছেন। এ সিরিজের প্রতিটি শব্দে ও বাক্যে পাঠকরা অবাক হয়ে লক্ষ করেছে, জীবনের ছন্দে ছন্দে মহান আল্লাহর কী অপার কুদরত ঘিরে রেখেছে আমাদের। রহমান অর্থ দয়াময়; সামাদ অর্থ অমুখাপেক্ষী; আল-হাফিয অর্থ মহারক্ষক—এ সবই তো জানা; কিন্তু তিনি এমন অমুখাপেক্ষী, এত অসীম দয়ালু এবং এমন অভিনব পন্থায় এমন সুনিপুণ কারিশমায় বান্দাকে রক্ষা করেন তা তো পূর্বে কখনো ভাবা হয়নি! তাই পাঠক হারিয়ে যায় জীবনের বাস্তবতায়; দোল খেতে থাকে আল্লাহর নামের সুর-তরঙ্গে।

এ সিরিজের প্রথম দুটি বই আমরা অগণিত পাঠকদের হাতে তুলে দিয়েছি, আলহামদুলিল্লাহ। এবার প্রকাশিত হতে যাচ্ছে এ সিরিজের ৩য় বই ‘তিনিই আমার রব (৩য় খণ্ড)’।

Additional information

Author

Editor

Publication

Binding

পেপারব্যাক

Total Page

176

Language

বাংলা

Reviews

There are no reviews yet.

Be the first to review “তিনিই আমার রব (৩য় খণ্ড)”

Your email address will not be published. Required fields are marked *