Availability: In Stock

যিলহজ্জের আমল ডায়েরি

Original price was: 250.00৳ .Current price is: 175.00৳ .

যিলহজ্জের আমল ডায়েরি

Description

রামাদানের পর আমাদের জীবনে আরেকটি অসাধারণ ইবাদতের মৌসুম আসে, যিলহজ্জের প্রথম ১০ দিন। এই ১০ দিনের নেক আমল আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। অথচ সত্যি বলতে, এই দিনগুলোর জন্য আমরা অনেকেই তেমন কোনো পরিকল্পনা করি না। দিনগুলো আসে,  জগত সংসারের দায়িত্বের ভিড়ে কেটে যায় নিয়ামতে ভরপুর দিনগুলো। তারপর আফসোস হয়, “আরেকটু  বুঝে শুনে আগালে হয়তো এই সময়টা আরও সুন্দরভাবে কাজে লাগাতে পারতাম!”

এই আফসোস দূর করতেই আসছে “যিলহজ্জের আমল ডায়েরি”। আপনার জন্যএকটি হৃদয়জাগানিয়া, বাস্তবসম্মত আমল-সঙ্গী! যা আপনাকে যিলহজ্জের প্রতিটি দিনকে পরিকল্পিত, অর্থবহ এবং আল্লাহমুখী করে তুলতে সাহায্য করবে, ইন শা আল্লাহ।

এই ডায়েরিতে থাকছে: দৈনিক আমল চেকলিস্ট, আত্মপর্যালোচনার প্রশ্ন, হৃদয়ছোঁয়া দুআ, যিকিরের পরিকল্পনা, ব্যস্ত মানুষদের জন্য সহজ রুটিন, হাজিদের জন্য করণীয়, যারা হজ্জে যাচ্ছেন না তাদের জন্য বিশেষ দিকনির্দেশনা, নারীদের বিশেষ অবস্থার আমল-আইডিয়া এবং আরও অনেক কিছু।

এটাকে শুধু একটা বই বললে ভুল হবে। এটি আপনার  গোটা জীবনকেই বদলে দেওয়ার একটি বাস্তব পরিকল্পনা।

এটি আপনাকে শুধু ‘ কী কী আমল করব” এতোটুকু বলেই কাজ শেষ করছে না, বরং প্রতিদিন একটু একটু করে নিজেকে গুছিয়ে নিতে, আল্লাহর কাছে ফিরে আসতে, গুনাহ থেকে দূরে থাকতে এবং আগামী একটা বছরকে আরও সচেতনভাবে শুরু করতে সাহায্য করবে, ইন শা আল্লাহ।

তাই আজই বইটি সংগ্রহ করুন!

নিজের সাফল্যের জন্য ব্যবহার করুন। প্রিয়জনকে উপহার দিন। পরিবারের কাউকে অনুপ্রাণিত করুন।

কারণ কখনো কখনো একটি সুন্দর বই, একটি ছোট পরিকল্পনা, একটি আন্তরিক দুআই হয়তো মানুষের জীবনে অভাবনীয় ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে ইন শা আল্লাহ।

“যিলহজ্জের আমল ডায়েরি” এখন প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত। 

তাহলে আর দেরি কেন?

আজকেই সংগ্রহ করুন আপনার সাফল্যের চাবিকাঠি ইনশাআল্লাহ! 

Additional information

Author

Publication

Binding

পেপারব্যাক

Total Page

160

Edition

1st published, 2026

Country

বাংলাদেশ

Language

বাংলা

Reviews

There are no reviews yet.

Be the first to review “যিলহজ্জের আমল ডায়েরি”

Your email address will not be published. Required fields are marked *